ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

মেয়র আতিক সপরিবারে করোনায় আক্রান্ত

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২২,  5:34 PM

news image

ছবি : সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম সপরিবারে আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  করোনার উপসর্গ দেখা দেওয়ার পর মঙ্গলবার পরীক্ষা করা হলে তাদের ফল পজিটিভ আসে। মেয়র আতিকের বাসার সবাই অর্থাৎ মেয়র, তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম, মেয়ে বুশরা ও গৃহকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে ডিএনসিসির জনসংযোগ শাখা।   মেয়রের পরিবার চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় রয়েছেন।

প্রয়োজনে মেয়র হাসপাতালে ভর্তি হবেন। মেয়র আতিকুল ইসলাম নিজের ও পরিবারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।  একই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। ২০২০ সালের ১২ অক্টোবর মেয়র আতিক সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন।  ১৯৬১ সালের পহেলা জুলাই জন্ম নেওয়া আতিকুল ইসলাম বাংলাদেশের একজন সফল ব্যবসায়ীও। তিনি ২০১৩-২০১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতির দায়িত্ব পালন করেন।  এর পর আওয়ামী লীগের মনোনয়নে দুই দফা মেয়র নির্বাচিত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম