ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

মেট্রোরেল তারে ফয়েল পেপার, একঘণ্টা পর চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৪,  4:35 PM

news image

ফয়েল পেপার আটকে রবিবার সকালে একঘণ্টা বন্ধ ছিল বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল। মেট্রোরেল বন্ধ থাকায় যাত্রীদের পোহাতে হয়েছে দুর্ভোগ। আজ সকালে ঝড়ো বাতাসের সময় একটি ফয়েল পেপার উড়ে এসে বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের মধ্যবর্তী কোনো এক জায়গায় ওভারহেড ক্যাটেনারিতে পড়ে। মেইনটেনেন্স টিম ওই সময় না থাকায় এক ঘণ্টার মতো সময় অতিবাহিত হয়েছে এটি সরাতে। রবিবার (৩১ মার্চ) সকালে মেট্রোরেলে এ বিভ্রাট দেখা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি দায়িত্বশীল সূত্র। সপ্তাহের প্রথম কার্যদিবসে যাত্রীদের স্টেশনে এসে অপেক্ষা করতে হয়েছে। অনেকে আবার ভিন্ন উপায়ে গন্তব্যে গিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম