ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

মেট্রোরেল চালু হচ্ছে শনিবার

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৪,  8:02 PM

news image

রাজধানী ঢাকার মেট্রোরেল চালুর নির্দেশনা পেয়েছে কর্তৃপক্ষ। শনিবার (১৭ আগস্ট) থেকে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হবে। এর আগে মেট্রোরেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। রোববার (১১ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে।  মেট্রোরেল চালু হলেও ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়ার স্টেশন দুটি মেরামত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কিছু দুর্বৃত্ত ওই স্টেশন দুটিতে ভাঙচুর চালায়। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাকি ১৪টি স্টেশনে যাত্রীরা ওঠা-নামা করতে পারবেন।  প্রসঙ্গত, বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে গত ১৮ জুলাই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম