ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক বিএনপি সরকারের ৬ মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী আলজেরিয়ায় দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু নেপাল বিপর্যয়, নেপথ্য কারণ নিয়ে বিজ্ঞানীদের বিশ্লেষণ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০ আইআরজিসির নতুন প্রধান কে এই ওয়াহিদি নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

মেট্রোরেল চলাচলে বিশেষ নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২৫,  11:00 AM

news image

জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে সোমবার (১৪ জুলাই) মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রবিবার (১৩ জুলাই) ডিএমটিসিএলের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল পাঁচটা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থামবে না। জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠান বাস্তবায়নে গঠিত কমিটির সিদ্ধান্তে মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হচ্ছে বলে ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত শুধু সোমবারের জন্যই নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের উপস্থিতি বেশি থাকবে। তাই বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশনে বাড়তি মানুষের চাপ এবং হুড়োহুড়ির আশঙ্কা থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম