ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

মেট্রোরেলের উদ্বোধন ডিসেম্বরে

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২২,  3:52 PM

news image

২০২২ সালের ডিসেম্বরে মেট্রোরেল এবং ২০২৩ সালের শেষের দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করা সম্ভব হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব তথ্য জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, এক্সপ্রেসওয়ের কাজে ধীরগতি ছিল, কিন্তু এখন গতি বেড়েছে। সরকার এ প্রকল্পের অর্থায়নের সমস্যা দূর করেছে। এ সময় ওবায়দুল কাদের জানান, সরকারের পক্ষ থেকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন ছিল। কিছু কিছু ক্ষেত্রে সরকারি আদেশ মানা হয়েছিল আবার কিছু কিছু আদেশ লঙ্ঘন করেও হাইওয়েতেও চলেছে মোটরসাইকেল। মোটরসাইকেলের কারণেই দুর্ঘটনা বেশি হয়। ছোট ছোট যানগুলো (তিন চাকার) নিয়ন্ত্রণ করা না হলেই সমস্যার সৃষ্টি হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছু একসাথে হয় না। যারা সমালোচনা করেন, বড় বড় কথা বলে তাদের একটা কাজ দেখান। যে কাজটা যানবাহন চলাচলে সুবিধা করে দিয়েছে। সামনে মেট্রোরেল দেখবেন, কর্ণফুলী টানেল দেখবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম