ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সহিংসতা করে ঢাকায় পালানোদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চালাবে ডিএমপি রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘আকভান’ একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কালো মেঘে ঢাকা উপকূলের আকাশ, পায়রা বন্দরে ০২ নম্বর হুঁশিয়ারি সংকেত ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী ঢাকায় এবার ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে পিলারের সুরঙ্গ থেকে নারীর মরদেহ উদ্ধার পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনকে মাধবপুরবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন

মেটার আরও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

#

আইটি ডেস্ক

১৫ মার্চ, ২০২৩,  4:46 PM

news image

ফেসবুক ও ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা এবার ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার মার্ক জুকারবার্গ এক বার্তায় ছাঁটাইয়ের এ ঘোষণা দেন। এছাড়া নিয়োগ হয়নি এমন ৫ হাজার জনের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। খবর বিবিসি’র। তিনি বলেছেন, এটি কঠিন, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। যারা আমাদের সাফল্যের অংশ হয়েছেন সেসব প্রতিভাবান সহকর্মীদের বিদায় জানাতে হচ্ছে। এই নতুন অর্থনৈতিক অবস্থা বেশ কয়েক বছর ধরে চলতে থাকবে। এই ছাঁটাই কোম্পানির পুনর্গঠনের পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। বর্তমানে কম অগ্রাধিকারের প্রকল্পগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। পাশাপাশি মেটা কাঠামোতে উন্নতির ওপর জোর দিয়েছে। এছাড়াও নতুন করে নিয়োগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান।  প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলোর ওপর গভীর সঙ্কটের কারণেই মেটাতে ছাঁটাই থামছে না। তার ওপরে চিন্তা বাড়িয়েছে মেটার খারাপ ফলাফল। রিপোর্ট বলছে, মেটার বিজ্ঞাপন বাবদ আয়ও কমেছে। এর আগে ২০২২ সালের নভেম্বরে মেটা ১১ হাজার কর্মী ছাঁটাই ঘোষণা করেছিল। ২০০৪ সালে ফেসবুকের প্রতিষ্ঠার ১৮ বছরের ইতিহাসে যা প্রথম। এর আগে এত বড় ছাঁটাই হয়নি কোম্পানিতে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম