ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মেঘনা সেতুতে কাভার্ডভ্যানের চাপায় দুই শিক্ষার্থী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০২৪,  7:07 PM

news image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা দু’জন বন্ধু ছিলেন। বুধবার রাতে মহাসড়কের মেঘনা সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত দু'জনই কলেজপড়ুয়া শিক্ষার্থী। নিহতরা হলেন, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া এলাকার আলম শেখের ছেলে আশরাফুল আলম ও একই এলাকার সেলিম মিয়ার ছেলে অসিম। তাদের মধ্যে আলম মেঘনা স্টার ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ও অসিম দাউদকান্দির ড. মোশাররফ হোসেন কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। পুলিশ জানায়, নিহত দুই বন্ধু দুপুরে মোটরসাইকেল নিয়ে সোনারগাঁও ঘুরতে আসে। ফেরার পথে রাত সাড়ে ৬টার সময়ে মেঘনা ব্রিজের মাঝামাঝি স্থানে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে। এসময় কাভার্ডভ্যানটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিক্ষার্থীর। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা করে। তবে এ ঘটনায় চালক ও কাভার্ডভ্যানটিকে আটকের চেষ্টা চলছে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রমও প্রক্রিয়াধীন উল্লেখ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম