ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলের দণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

২১ অক্টোবর, ২০২৫,  4:42 PM

news image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৯ জেলেকে ১০ হাজার করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  সোমবার (২১ অক্টোবর) রাতে হিজলা উপজেলার সরকারি কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন। হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, সোমবার দুপুর দেড়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করা ২৮ জেলেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৭০ কেজি মা ইলিশ।   অভিযানে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষসহ পুলিশ অংশ নিয়েছে। উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। মা ইলিশ দুইটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।  এছাড়াও দণ্ডিত ১৯ জেলেকে দণ্ড পরোয়ানায় কারাগারে পাঠানো হয়েছে। জরিমানার টাকা জমা দিয়ে মুক্তি পেয়েছে অপর ৯ জেলে।    

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম