ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০২৪,  11:49 AM

news image

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে মো. হকসাব (৩৫) নামে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাতিয়ার নিমতলী এলাকার পূর্ব পাশে মেঘনা নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. হকসাব উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সূখচর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি আমতলী ঘাটের রহিম মাঝির ট্রলারের জেলে হিসেবে সাগরে মাছ শিকারে যান। মঙ্গলবার সকালে নিখোঁজ জেলেদের সন্ধানে স্থানীয় জেলেরা ট্রলার নিয়ে নদীতে খোঁজাখুঁজির সময় মরদেহটি দেখতে পান। পরে মরদেহটি উদ্ধার করে আমতলী ঘাটে নিয়ে আসেন তারা। জেলেরা জানান, গত শুক্রবার ঝড়ের কবলে পড়ে রহিম মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। এতে নিহত হকসাবসহ ১৬ মাঝি মাল্লার সবাই নিখোঁজ হন। এ দিকে রোববার সকালে স্থানীয় জেলেরা ১০ জনকে জীবিত উদ্ধার করেন। এর আগে অন্য একটি ট্রলার আরও দুজনকে জীবিত উদ্ধার করে। রহিম মাঝির ট্রলারের এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে নিঝুমদ্বীপ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, ‘একজন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সংবাদ পেয়েছি। একটু পরে ঘটনাস্থলে যাবে আমাদের একটি টিম।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম