ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় নারীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫

#

নিজস্ব প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০২৩,  10:43 AM

news image

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ভ্রমণের ট্রলার ডুবির ঘটনায় সুমনা আক্তার (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুসহ কমপক্ষে আরও ৫ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি স্বজনদের। নিখোঁজরা সকলেই মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা। ট্রলারে ১১ জন যাত্রী ছিলেন। এরমধ্যে ৫ জনকে ঘটনার দিন শুক্রবার জীবিত করা উদ্ধার হয়েছে। নিখোঁজদের উদ্ধারে বিআইডাব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ-পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিমানাবর্তী নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ খেয়া ঘাটে এই দুর্ঘটনা ঘটে।  স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, "একটি ট্রলারে করে তারা নদীতে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। সাথে সাথে ঘাট থেকে দুইটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে।" নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, ট্রলার ডুবির ঘটনায় সুমনা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ মারোয়া (৮), সাব্বির হোসেন (৪০), রিমাদ হোসেন (২)ও উদ্ধার হওয়া সুমনা আক্তারের দুই মেয়ে মাওয়া (৬) ও সাফা (৪) সহ ৫ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারের অভিযান চলছে বলেও জানান তিনি। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, "ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল ঘটনাস্থলে নিখোঁজদের উদ্ধার অভিযান পরিচালনা করছে। এছাড়াও জেলা প্রশাসন ও নৌ-পুলিশ নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম