ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৯

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুলাই, ২০২৩,  4:52 PM

news image

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। দেশটির দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে গিরিখাদে পড়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা প্রদেশে একটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে গিরিখাদে পড়ে ২৯ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ওক্সাকা প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো এক সংবাদ সম্মেলনে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং একটি ছেলে শিশু রয়েছে। অবশ্য ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন রিপোর্ট সামনে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো ইঙ্গিত দিয়েছেন, দুর্ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা এএফপিকে বলেছেন, বাস দুর্ঘটনায় আহতের সংখ্যা ১৯ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম