ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

মেক্সিকোতে বাস খাদে পড়ে ১১ নারীসহ নিহত অন্তত ১৮

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ মে, ২০২৩,  8:54 AM

news image

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন নারী। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ জন। উত্তর আমেরিকার এই দেশটির পশ্চিমাঞ্চলে উচু রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। সোমবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি বাস খাদে পড়ে যাওয়ার পর অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ রোববার জানিয়েছে। গত শনিবার রাতে দেশটির নায়ারিত প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। নায়ারিতের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, শনিবার রাতে বাসটি প্রাদেশিক রাজধানী টেপিক ও পর্যটন গন্তব্য পুয়ের্তো ভাল্লার্তার সাথে সংযোগকারী একটি মহাসড়কে চলার সময় প্রায় ১৫ মিটার (৪৯.২১ ফুট) নিচে পড়ে যায়। আর এরপরই হতাহতের এই ঘটনা ঘটে। প্রসিকিউটরের অফিস টুইটারে শেয়ার করা এক বিবৃতিতে বলেছে, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই হতাহত ও ক্ষতিগ্রস্তদের উদ্ধারে আমরা তাৎক্ষণিকভাবে ফেডারেল এবং প্রাদেশিক পর্যায়ের বিভিন্ন কর্তৃপক্ষের সাথে সমন্বিতভাবে কাজ করেছি।’ কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ১৮ জনের মধ্যে ১১ জন নারী এবং সাতজন পুরুষ। এছাড়া দুর্ঘটনায় আহত অন্তত ১১ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম