ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

মেকআপ ছাড়াই নজর কাড়লেন দীপিকা

#

বিনোদন ডেস্ক

২৫ মে, ২০২৩,  9:49 PM

news image

দীপিকা পাড়ুকোনের নাম শুনলেই বলিউড ভক্তদের মনে ভেসে ওঠে একগাল স্নিগ্ধ হাসি ও আত্মবিশ্বাসে ভরপুর একজন সুন্দরী নারীর কথা। রুপালি পর্দায় গ্ল্যামার লুকের জন্য যিনি সব সময়েই আলোচনার শীর্ষে থাকেন। সম্প্রতি তার নো-মেকআপ লুকের জন্য আলোচনায় রয়েছেন দীপিকা। বিশ্বব্যাপী সমাদৃত বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। এই অভিনেত্রীর অন্যন্য স্টাইল, পোশাক ও চুলের ধরন অনেক ভক্ত-অনুরাগীদের কাছে কৌতূহলের বিষয়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি সেলফি শেয়ার করেন দীপিকা। ছবিটিতে নো-মেকআপ লুকে দেখা গেছে তাকে। সাদামাটা এই ছবিটি মুহূর্তের মধ্যে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে। অনেক ভক্তের মতে, নো-মেকআপ লুকে দীপিকাকে বেশি সুন্দর লাগছে। সর্বশেষ বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ সিনেমায় দেখা যায় তাকে। সিনেমাটি বলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। বর্তমানে ‘ফাইটার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন দীপিকা পাড়ুকোন। যেখানে তার সহ-অভিনেতা হিসেবে হৃতিক রোশন এবং আনিল কাপুরকে দেখা যাবে। এছাড়াও নাগ অশ্বিনের সিনেমা ‘প্রজেক্ট কে’তে প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে তাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম