ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

মূকাভিনয় নিয়ে দক্ষিণ কোরিয়ায় মৌসুমী মৌ

#

বিনোদন ডেস্ক

২৭ জুলাই, ২০২২,  2:37 PM

news image

একদিন বাদেই দক্ষিণ কোরিয়ার গ্যাংনাম শহরের গুচাংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১তম এশিয়া একক মূকাভিনয় পরিবেশনা উৎসব। বাংলাদেশ, ভারত, তুরস্ক, জাপান, কোরিয়া ও থাইল্যান্ডের শিল্পীরা অংশ নিচ্ছেন এবারের আয়োজনে। এ উৎসবে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন মীর লোকমান ও মৌসুমী মৌ। সেখানে মূকাভিনয় পরিবেশন করবেন তারা। অনুষ্ঠানের উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার দেশ ছেঁড়েছেন তারা। ‘রঙ, রক্ত এবং একটি চিৎকার’, ‘জীবন যেখানে যেমন’ ও ‘অস্বীকৃতি’ শিরোনামের তিনটি স্কেচের সমন্বয়ে প্রযোজনাটির দুটি মঞ্চায়ন হবে উৎসবের ভিন্ন দুই মঞ্চে।

প্রযোজনাটির প্রপস, আলোক প্রক্ষেপণ ও আবহ সংগীত প্রদান করবেন জনপ্রিয় উপস্থাপিকা, অভিনেত্রী ও মূকাভিনয়শিল্পী মৌসুমী মৌ। মঞ্চে একক পরিবেশনায় থাকবেন মীর লোকমান। তরুণ মূকাভিনেতা মীর লোকমান এর আগে দেশ-বিদেশে সাত শতাধিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন।মৌসুমী মৌ বলেন, ‘২০১৪ সাল থেকে আমি মূকাভিনয় করছি। মূকাভিনয় দিয়েই অভিনয়ে আমার যাত্রা শুরু। পরে প্রাচ্যনাটের অ্যাক্টিং স্কুলে ভর্তি হয়েছি।’ মৌসুমী চীন, মালয়েশিয়া, ভারতসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ শতাধিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। মৌয়ের একক পরিবেশনা ‘হ্যাশট্যাগ মি টু’ কলকাতার শিশির মঞ্চ, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যালসহ দেশের বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়েছে। কলকাতার ইমন মাইম থিয়েটার ও বাংলাদেশের প্ল্যাটফর্ম মনোমাইম মৌকে মূকাভিনয় নারী সম্মাননা দিয়েছে। ২৯ জুলাই পরিবেশনা শেষে লোকমান ও মৌসুমী কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একসঙ্গে পারফর্ম করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম