ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মুস্তাফিজের দিল্লিতে আবারও করোনার হানা

#

স্পোর্টস ডেস্ক

০৮ মে, ২০২২,  9:36 PM

news image

দিল্লি ক্যাপিটালস দলের এক নেট বোলার করোনা আক্রান্ত। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ঋষভ পান্থদের। আইপিএলের নিয়ম অনুযায়ী ওই বোলারের আবার করোনা পরীক্ষা হবে। তবে রবিবারের ম্যাচ এখনও বাতিল করা হয়নি। জানা গেছে, রবিবার সকালে করোনা পরীক্ষা করা হয় দিল্লির ক্রিকেটারদের।

তখনই দেখা যায় করোনা আক্রান্ত এক নেট বোলার। তাঁর সঙ্গে একই ঘরে থাকতেন আরও এক বোলার। তাঁদের দু’জনকেই নিভৃতবাসে রাখা হয়েছে। ফের একবার করোনা পরীক্ষা হওয়ার আগে পর্যন্ত দিল্লি দলের সব সদস্যকেই নিজেদের ঘরে নিভৃতবাসে থাকতে হবে। রবিবার ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামার কথা ঋষভ পান্থের দিল্লির। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন পান্থরা। ১০ ম্যাচ খেলে তাঁদের সংগ্রহ ১০ পয়েন্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম