ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪ মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয় দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী নাটোরের সিংড়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

মুরাদনগরে দরজা ভেঙে ধর্ষণ: হাইকোর্টে এসপির প্রতিবেদন

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৫,  6:36 PM

news image

কুমিল্লার মুরাদনগরে এক নারীর ধর্ষণের ঘটনায় তার নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি)। রোববার (২৭ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণের শিকার ওই নারী বর্তমানে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরাসরি তত্ত্বাবধানে রয়েছেন। তার বাসস্থানে পুলিশ নিয়মিত দিনরাত টহল দিচ্ছে। এই ঘটনায় দুটি মামলা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানানো হয়। এর আগে গত ২২ জুলাই হাইকোর্টে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল না করায় কুমিল্লার পুলিশ সুপারকে তলব করেন আদালত। আগামী ১২ আগস্ট তাঁকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত ২৯ জুন হাইকোর্ট ধর্ষণের শিকার ওই নারীর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। একইসঙ্গে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়। মামলার বিবরণ অনুযায়ী, ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ফজর আলীকে এলাকাবাসী আটক করে পিটুনি দেয়। পরে তিনি পালিয়ে যান। ঘটনার সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি ওই নারীর ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেয় এবং নির্যাতিতা নারীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম