ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

মুরগির দাম কমাতে প্রয়োজনে আমদানি করতে হবে : জসিম উদ্দিন

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৩,  3:00 PM

news image

গত কয়েক দিন ধরে দেশে মুরগির বাজারে অস্থিরতা চলছে। ১৭০-১৮০ টাকার ব্রয়লার মুরগির কেজি এখন তিন শ ছুঁই ছুঁই। পাশাপাশি গরুর মাংসের দামও বেশি। এমন পরিস্থিতিতে দাম কমাতে প্রয়োজনে গরু ও মুরগির মাংস আমদানি উন্মুক্ত করার কথা বলেছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। বৃহস্পতিবার (২৩ মার্চ) এফবিসিসিআইয়ের বোর্ডরুমে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত, সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এফবিসিসিআই সভাপতি বলেন, হঠাৎ কয়েক দিনে মুরগির দাম বেড়ে যাওয়া নিয়ে আমরা শঙ্কিত। আমরা আজ এ নিয়ে মুরগি ব্যবসায়ীদের ডেকেছিলাম, তারা আসেননি। এর আগে, যখন দাম বাড়িয়েছিল, তখন ধর-পাকড় শুরু হলে দাম কমে আসে। এখন রমজানকে সামনে রেখে আবার দাম বাড়ানো হলো কেন? তিনি বলেন, এভাবে সমাধান আসবে না। দে‌শীয় এই খাত বাঁচা‌তে এতদিন মাংস আমদা‌নি বন্ধ ছিল। এখন য‌দি তারা স‌ঠিক মূল্যে গরুর মাংস ও ব্রয়লার মুর‌গি দি‌তে না পা‌রে, তাহ‌লে আমদা‌নি করতে হবে। প্রয়োজনে আমরা সরকারের কাছে বলব, দুই-তিন মাসের জন্য গরু ও মুরগির মাংস আমদানি উন্মুক্ত করে দিতে। এ ছাড়া আমরা কোনো উপায় দেখছি না। তিনি বলেন, আমদা‌নি কর‌লে য‌দি বাজা‌রে দাম ক‌মে যায়, তাহ‌লে আমদা‌নি কর‌তে হ‌বে। মানুষ ন্যায্যমূল্যে পণ্য না পেলে ইন্ডাস্ট্রির কথা চিন্তা ক‌রে লাভ নেই। এ সময় এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতিসহ রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম