ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বরগুনায় ‘অনলাইনে আপনি কতটা নিরাপদ’ শীর্ষক ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন ২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ

মুন্সীগঞ্জে ৫ দিনের ব্যবধানে আলু নিয়ে দুইজনকে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০২২,  4:27 PM

news image

মুন্সীগঞ্জে আলু নিয়ে গত ৫ দিনের ব্যবধানে দু'জনকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত ৩১ মার্চ জুয়েল ফকির নামের একজনকে হত্যার ৫ দিনের মাথায় সোমবার দিবাগত গভীররাতে নিজাম হোসেন (৩৫) নামের এক আলু পাহারাদারকে ঘুমান্ত অবস্থায় গুলি করে হত্যার ঘটনা ঘটলো। রাত আড়াইটার দিকে সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের সুমার ঢালিকান্দি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নিজাম হোসেন (৩৫) ওই গ্রামের আলী আকবরের ছেলে। স্থানীয়রা জানান, নিহত নিজাম রাতে চোরের ভয়ে আলু পাহারা দিচ্ছিলেন।

কে বা কারা রাতের আধারে তাকে ঘুমের মধ্যে গুলি করে হত্যা করে ফেলে গেছে সেটা এখনো জানা যায়নি। তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে। তারা হত্যার রহস্য উৎঘাটনে কাজ করছে। উল্লেখ্য, আলু পরিবহনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইগ্রুপের সংর্ঘষে গত ৩১ মার্চ ভোর রাত ৪টার দিকে চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরার ফকির কান্দি গ্রামে প্রতিপক্ষের গুলিতে নিহত হয় জুয়েল ফকির নামের এক যুবক। সেই হত্যাকাণ্ডের ৫ দিনের ব্যবধানে আজ নিজাম হোসেন নামের এক যুবককে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, রাতের আধারে কেবা কাহারা এই যুবককে হত্যা করেছে সেটা জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে হত্যার কারন ও রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম