ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

মুন্সীগঞ্জে ৩টি বাল্কহেড জব্দ, আটক ১৪

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৪,  11:01 AM

news image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে অবৈধ বালুমহালে অভিযান চালিয়ে তিনটি বাল্কহেড জব্দ ও ১৪ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে রাত সাড়ে দশটা পর্যন্ত চলে এ অভিযান।  অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ বলেন, অবৈধ বালুমহাল বন্ধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। বিকেল সাড়ে চারটা থেকে আমাদের অভিযান শুরু হয়। অপরাধীদের হাতেনাতে ধরতে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করি। অভিযানে ১৪ জনকে আটক ও তিনটি বাল্বহেড জব্দ করা হয়েছে। অবৈধ বালুমহাল বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে। অভিযানে গজারিয়া থানা পুলিশ ও নৌ-পুলিশ সার্বিক সহযোগিতা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম