ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

মুন্সীগঞ্জে বোর্ড কারখানায় ভয়াবহ আগুন

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৪,  9:34 PM

news image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউপির জামালদি এলাকায় সুপার বোর্ড ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ঢাকা থেকে আরো ২টি ইউনিট যোগ দিতে এরইমধ্যেই ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গেছে। রোববার দুপুর একটার দিকে ওই ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত হয়। নদীর তীরে তীব্র বাতাস থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এছাড়া আশপাশের আরো ৪টি ইউনিট আগুনে নিয়ন্ত্রণের কাজে যোগ দিতে ঘটনাস্থলে রওনা হয়। এটি টিকে গ্রুপের মালিকানাধীন একটি বোর্ড তৈরির প্রতিষ্ঠান বলে জানা গেছে। গজারিয়ার ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম