ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের হামলা, আহত ২

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৪,  10:49 AM

news image

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারের জের ধরে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা  বিএনপির কার্যালয় ভাঙচুর করে। সংঘর্ষের ঘটনায় আহত হয় অন্তত দু’জন। আহতরা হলেন- চর বলাকী গ্রামের শুক্কুর আলী (৪২) ও শাহাদাত (৩০)।  ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, গত ১৮ নভেম্বর হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে স্থানীয় বিএনপিকর্মী মাহফুজ প্রধানসহ কয়েকজন বিএনপির সমর্থকের সাথে আওয়ামী লীগ সমর্থক কয়েকজনের মারামারির ঘটনা ঘটে। হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টুর বাড়িও এই গ্রামে। ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছিল গ্রামে। এদিকে, বিষয়টি নিয়ে শনিবার বিকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বৈঠকে বসেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মতিন মন্টু। মিটিং শেষ করে তিনি ঢাকা চলে যাবার সময় সন্ধ্যা সাতটার দিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপিকর্মী মাহফুজ প্রধানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ সময় দু’জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক হোসেন্দী ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য বলেন, চর বলাকী গ্রামে অল্প কিছুদিন আগে চালু হওয়া ওয়ার্ড বিএনপির কার্যালয়টি ভাঙচুর করা হয়েছে। বিএনপিকর্মী মাহফুজ প্রধানের বাড়িতে হামলা হয়েছে শুনেছি। এ ঘটনায় দু’জন আহত হয়েছে। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, এ ধরনে একটি খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলতে পারব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম