ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৬,  11:23 AM

news image

মুন্সীগঞ্জ সদরের হাটলক্ষীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নদীতে কচুরিপানার মধ্যে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা।


স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে নৌ পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে।


মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন জানান, নৌ পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে। তবে এখনো ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম