ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

মুন্সীগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২৪,  5:34 PM

news image

মুন্সীগঞ্জে মোহাম্মদ অনিক (২৫) নামের এক অটোচালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয় করে পালিয়েছে ছিনতাইকারীরা। মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত অনিক মুন্সীগঞ্জ পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে বজ্রযোগিনী এলাকার আটপাড়া সড়কে কে বা কারা অটোচালকে ছুরিকাঘাত করে দ্রুত অটো নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় অনিককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবা সেলিম মিয়া জানান, কিছু দিন আগে কেনা নতুন অটোরিকশা নিয়ে সন্ধ্যায় অনিক বাড়ি থেকে বের হয়। পরে রাত ১০টার দিকে সংবাদ পাই কে বা কারা অনিককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। হাসপাতালে গিয়ে দেখি ছেলেটা আমার মারা গেছে। এ বিষয়ে মুন্সীগঞ্জ হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম