ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া

মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৪,  5:10 PM

news image

ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন ওষুধ কোম্পানির শ্রমিকরা। এতে রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন ভাতা বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে জেএমআই কোম্পানি লিমিটেড নামের ওষুধ কোম্পানির শ্রমিকরা সকাল ৮টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে মহাসড়কের ওই স্থানের ঢাকামুখী ও কুমিল্লামুখী উভয় লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাস্তার দু-পাশে শত শত গাড়ি যানজটে আটকে রয়েছে। শ্রমিকদের দাবি, দুদিন আগে এক অসুস্থ শ্রমিক ছুটি চেয়েছিল কোম্পানির কাছে। ছুটি না পাওয়ায় চিকিৎসা সেবা না নিতে পেরে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই কারখানায় কর্মরত এক নারী শ্রমিক বলেন, ‘মানুষ অসুস্থ হতেই পারে। আমরা অসুস্থ হলে শতবার ছুটি চাইলেও কোম্পানি আমাদের ছুটি দিতে চায় না। পরিবারের অসুস্থতায় প্রয়োজনে ছুটি না পাওয়ায় পরিবার আত্মীয় স্বজনদের বিপদে আমরা পাশে দাঁড়াতে পর্যন্ত পারি না।’ এ বিষয়ে গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘রাস্তা অবরোধের পর ঘটনাস্থলে ছুটে গিয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি। বিক্ষোভকারী শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়ার পরও শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।’ এ দিকে সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে আসেন গজারয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার। আন্দোলনকারী শ্রমিকদের তিনি মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। তাদের ন্যায্য দাবিগুলো পূরণ করা হবে বলেও আশ্বস্ত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম