ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে কিশোরীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২২,  5:54 PM

news image

মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে আফরোজা আক্তার (১৪) নামের এক কিশোরী নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুলাই) বিকেল ৬টার দিকে সদর উপজেলার মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা আক্তার কুড়িগ্রামের নন্দ দুলাল এলাকার মো. আওয়ালের বড় মেয়ে। আওয়াল মুন্সীগঞ্জে অটোচালকের কাজ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ৩য় তলা ভবনের নিচ তলায় ভাড়া থাকেন অটোচালক আওয়াল। বিকেল ৬টার দিকে হটাৎ বিকট শব্দে সেফটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আশপাশের লোকজন এসে কিশোরী আফরোজা আক্তারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতর বাবা মো. আওয়াল বলেন, আমি যাত্রী নিয়ে মুক্তারপুর যাচ্ছিলাম। এমন সময় দুর্ঘটনার খবর পেয়ে বাড়িতে ফিরে দেখি সেপটিক ট্যাংক বিস্ফোরণে মেয়ে মারা গেছে।  মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, মানিকপুর ভাড়া বাড়িতে কিশোরী আফরোজা আক্তার টিভি দেখার সময় সেপটিক ট্যাংক বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে রুমের বাইরে থাকায় মা ও ছোট বোন প্রাণে বেঁচে যান। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম