ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৪ থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী স্কুল ফিডিংয়ে বাড়ছে খুদে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের

যাত্রাবাড়ীতে হত্যা-গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৪

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৬,  1:47 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ককটেল, চাপাতি, সুইচ গিয়ার, মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


পুলিশ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ ও ডেমরার পাড়া ডগাইর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় এর আগে ডোবা মিঠু নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযানে উদ্ধার করা ককটেলসদৃশ বস্তু বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করেন।


পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৭ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ীর ধলপুরের বাদল সরদার গলিতে দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় জাকারিয়া নামে আরও এক যুবক আহত হন। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম