ঢাকা ২৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ইদুল আযহার নামাজের প্রস্তুতি সম্পন্ন; জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ৫ ট্রেন বিলম্বে চরম ভোগান্তি প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রা: নৌপথে ভিড় বাড়ছে ঘরমুখী মানুষের

মুজিববাদী সংবিধানের বিরোধী ছিলেন বদরুদ্দীন উমর : নাহিদ ইসলাম

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  1:54 PM

news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন বদরুদ্দীন উমর। তিনি ছিলেন একজন প্রতিথযশা ব্যক্তিত্ব। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের তিনি এ প্রতিক্রিয়া জানান। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা ও মুজিবের শাসনামলকে বদরুদ্দীন উমর ফ্যাসিবাদি আন্দোলন হিসেবে চিহ্নিত করেন। শুধু তাই নয়, জুলাই আন্দোলনকে গণ-অভ্যুত্থান হিসেবে অভিহিত করেছেন তিনি। তিনি আরও বলেন, ন্যায়ের পক্ষে লড়াই করায় জাতি আজীবন বদরুদ্দীন উমরকে স্মরণ করবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, মুজিববাদী সংবিধানের বিরোধী ছিলেন বদরুদ্দীন উমর। তিনি বাহাত্তরের সংবিধানের বিপক্ষে অবস্থান নেন। আমরাও তার দাবির প্রতি একাত্ম এবং তা বাতিলের আন্দোলন করছি। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই।এই এনসিপি নেতা বলেন, বদরুদ্দীন উমর আরও বেঁচে থাকলে জাতি উপকৃত হতো। আমরা আরও আশাবাদী হতে পারতাম। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম