ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট একদিনে হামে ৮ জনের মৃত্যু দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি

মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী সাংবাদিক জন পিলজার আর নেই

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জানুয়ারি, ২০২৪,  7:55 PM

news image

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী বিদেশি সাংবাদিক জন পিলজার আর নেই। পিলজার মক্তিযুদ্ধের প্রকৃত চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেছিলেন। গত শনিবার (৩০ ডিসেম্বর) ৮৪ বছর বয়সী এই বিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক লন্ডনে মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান পিলজারের পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলীয় বংশোদ্ভূত এই সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতার পরিবার তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, জন পিলজারের পরিবার গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, তিনি গত ৩০ ডিসেম্বর ৮৪ বছর বয়সে মারা গেছেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় জন্ম নিলেও জন পিলজার জীবনের বেশির ভাগ সময়ই কাটিয়েছেন লন্ডনে। তিনি শুরু থেকেই পশ্চিমা বিশ্বের পররাষ্ট্রনীতি ও আদিবাসী লোকজনের ওপর সংখ্যাগরিষ্ঠদের আচরণ নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকায় থেকে সংবাদ সংগ্রহ করেছেন। এছাড়া তিনি ভিয়েতনাম যুদ্ধ, কম্বোডিয়ার যুদ্ধ, বায়াফ্রাসহ বিভিন্ন সংঘাতের সংবাদ নিজে সরাসরি সংগ্রহ করেছেন। কর্মজীবনে তিনি রয়টার্স, ডেইলি মিররসহ ইংল্যান্ডের জনপ্রিয় টিভি চ্যানেল আইটিভিতে কাজ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম