ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

মীরসরাইয়ে অস্ত্র-মাদকসহ আটক ৫

#

নিজস্ব প্রতিনিধি

০৬ এপ্রিল, ২০২২,  3:36 PM

news image

মীরসরাই প্রতিনিধি: মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়ন থেকে অস্ত্র-মাদক সহ ১ জন নারী ও ৪ পুরুষকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।  এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে  ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় তৈরী হুইস্কি, ১৪ বোতল ভারতীয় তৈরী হি-ম্যান বিয়ার, ৪০০ গ্রাম গাঁজা, ১ টি পিস্তল এবং পিস্তলের মধ্যে লাগানো একটি ম্যাগজিন, ২ রাউন্ড কার্তুজ, ০১ টি ব্যাটন স্টিক উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোর রাতে উপজেলার করেরহাট ইউনিয়ন এর কাটাগাং রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন পুলিশ।

আটকেরা হলেন- সর্বসাং- সামনেরখীল ঘেরামারা আদর্শ গ্রাম এলাকার মোঃ রুবেল(৩০) পিতা- মোসলেম উদ্দিন মোঃ রাজু (২৪) পিতা- মৃত রুবেল মিয়া মোঃ সুমন(৩৪) পিতা- আবুল বাসার মোঃ রুবেল(১৯) পিতা- মৃত মোঃ হারুন,বিবি খতিজা(২৭) । বুধবার জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, অফিসার ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেন,  এসআই মামুনুর রশিদ,  এএসআই এনামুল হক, এএসআই হাফিজুর রহমান, এএসআই দেলোয়ার হোসেন ও সংগীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। তিনি আরো জানান, জোরারগঞ্জ থানা পুলিশের মাদক- অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৪ বোতল ভারতীয় তৈরী হি-ম্যান বিয়ার, ৪০০ গ্রাম গাঁজা, ০১ টি ব্যাটন স্টিক, ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় তৈরী হুইস্কি, ১ টি পিস্তল এবং পিস্তলের মধ্যে লাগানো একটি ম্যাগজিন, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আইনি কার্যক্রম শেষে তাদের চট্টগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম