ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ইউপি সদস্য আহত

#

নিজস্ব প্রতিনিধি

১২ মার্চ, ২০২৪,  10:50 AM

news image

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমার থেকে আসা গুলিতে সাবের হোসেন নামে এক ইউপি সদস্য আহত হয়েছেন। সোমবার বিকেল চারটার দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ছলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ ইউপি সদস্য সাবের হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন জানান, সোমবার বিকেল ৪টার দিকে সীমান্ত এলাকায় জামছড়ি মসজিদের পাশে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাবের হোসেন। এ সময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা একটি গুলি তার কোমরে এসে লাগে। তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে আবারও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে।   নতুন করে মিয়ানমার থেকে পালিয়ে সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা বাংলাদেশে প্রবেশ করায় স্থানীয় জনপ্রতিনিধির অনেকেই সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছেন। তারা স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছেন এবং যেকোনো ঘটনা ঘটলে প্রশাসনকে জানানোর অনুরোধ করছেন। বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, সকাল থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নেওয়ার পরপরই সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং বিজিবির টহল বাড়ানো হয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম