ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই, ২০২৫,  1:55 PM

news image

মিয়ানমারের জান্তা সরকার বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশটির জরুরি অবস্থা তুলে নিয়ে আগামী ডিসেম্বরে নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে বলে খবর পাওয়া গেছে। সাংবাদিকদের সঙ্গে শেয়ার করা এক ভয়েস মেসেজে জান্তার মুখপাত্র জাও মিন তুন বলেছেন, ‘বহুদলীয় গণতন্ত্রের পথে দেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য আজ (বৃহস্পতিবার) জরুরি অবস্থা বাতিল করা হলো। ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি’র বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করে। এর ফলে বহুমুখী গৃহযুদ্ধ শুরু হয়, যা প্রাণ কেড়ে নেয় হাজার হাজার মানুষের। জরুরি অবস্থা ঘোষণার ফলে সামরিক প্রধান মিন অং হ্লাইং আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের উপর সর্বোচ্চ ক্ষমতা লাভ করেন - কিন্তু সম্প্রতি নির্বাচনকে ‘সংঘাত অবসানের একটি উপায়’ হিসেবে তুলে ধরেন তিনি। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে, নির্বাচন অনুষ্ঠানের জন্য মিন অং হ্লাইং-এর নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে সামরিক জান্তা। এমআরটিভি বলছে, মিন অং হ্লাইং কার্যকরভাবে দেশের নেতৃত্বে থাকবেন, যিনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ভোট তত্ত্বাবধান করবেন। তবে অনেক বিশ্লেষকের মতে, নির্বাচনের পর সামরিক প্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট অথবা সশস্ত্র বাহিনী প্রধানের ভূমিকা বজায় রাখবেন এবং সেই পদে ক্ষমতা একীভূত করবেন। যার ফলে কার্যত শাসক হিসেবে তার মেয়াদ বাড়বে। জান্তা সরকার এখনও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন করা হচ্ছে এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রশিক্ষণ সেশন ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে।  সূত্র: ফ্রান্স২৪

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম