ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

মিয়ানমারের ছোড়া গুলিতে আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি, ২০২৪,  10:49 PM

news image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তের মিয়ানমারে অভ্যন্তরে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সংগঠন আরকান আর্মির তুমুল লড়াই চলছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) তুম্রু সীমান্তে মিয়ানমারের ছোড়া গুলিতে আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি পেশায় কৃষক বলে জানা গেছে। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে লাগাতার গোলাগুলি, মর্টারশেল নিক্ষেপ ও রকেট লঞ্চার বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রুর বিস্তীর্ণ এলাকা। গুলির অংশ ও রকেট লঞ্চারের ভগ্নাংশ উড়ে এসে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম-তুমব্রু এলাকায় বসতঘরের ওপর। এ ঘটনায় কেউ নিহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। অনেকেই আতঙ্ক, উৎকণ্ঠায় ঘরে বসে নির্ঘুম রাত কাটিয়েছেন। ভয়ে ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতেও পারছেন না অভিভাবকরা। ঘুমধুম ইউনিয়ন পরিষদের নারী সদস্য ফাতেমা বেগম বলেন, সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দ হচ্ছে। স্থানীয়রা ভয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। অনেক পরিবার সারা রাত না ঘুমিয়ে বসে ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম