ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ভারতের হারনাজ

#

বিনোদন ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২১,  10:31 AM

news image

সুস্মিতা সেন ও লারা দত্তের পর এবার মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ভারতের আরেক প্রতিযোগী হারনাজ সান্ধু। রবিবার তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। রানার আপ হয়েছেন মিস প্যারাগুয়ে নাদিয়া ফেরেইরা। দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস সাউথ আফ্রিকা লায়েলা সোয়ানি।

২০২০ সালের মিস ইউনিভার্স আন্দ্রেয়া মেজা ২১ বছর বয়সী হারনাজের মাথায় মুকুট পরিয়ে দেন। এ বছর মিস ইউভার্সের আসর বসেছিল ইসরায়েলে। চূড়ান্ত পর্বে এক প্রশ্নের জবাবে মডেল হারনাজ জানান, ‌‘নারীদের নিজের ওপর বিশ্বাস রাখা উচিত। অন্যের সঙ্গে তুলনা বন্ধ করে নিজের ওপর আস্থা রাখা উচিত। প্রত্যেকটা মানুষই আলাদা এবং সেই তার জীবনের নিয়ন্ত্রক। নিজস্ব স্বাতন্ত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত।’ পিপল সাময়িকী এক প্রতিবেদনে জানিয়েছে, অবসরে ইয়োগা, নাচ, রান্না ও দাবা খেলতে ভালোবাসেন হারনাজ। বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াকে আদর্শ মানেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম