ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

মিসরে নিরাপত্তা দপ্তরে গোলাগুলিতে পুলিশের ৪ সদস্য নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জুলাই, ২০২৩,  5:02 PM

news image

মিসরের সিনাই উপদ্বীপে অত্যন্ত সুরক্ষিত জাতীয় নিরাপত্তা সদরদপ্তরে গোলাগুলিতে পুলিশের চার সদস্য নিহত হয়েছে। সেখানে দায়িত্বরত নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই কর্মকর্তারা জানান, রবিবার মিসরের উত্তর সিনাই প্রদেশের রাজধানী শহর আল-আরিশে জাতীয় নিরাত্তা সদরদপ্তর গোলাগুলিতে অন্তত ২১ জন আহত হয়েছে। এপি জানিয়েছে, হতাহতদের একটি তালিকা তারা হাতে পেয়েছেন। ওই তালিকার তথ্য অনুযায়ী, হতাহতদের কেউ কেউ গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্যরা স্থাপনার ভেতরে ছোড়া কাঁদানে গ্যাসের কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হন। আহতদের মধ্যে পুলিশের আটজন কর্মকর্তা রয়েছেন। সূত্র: সিএনবিসি

তবে ঠিক কারণে অত্যন্ত সুরক্ষিত একটি নিরাপত্তা স্থাপনার ভেতরে গোলাগুলির ঘটনা ঘটলো তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া বিষয়টি নিয়ে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাব কোনো মন্তব্য করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম