ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ বসন্তের শুরুতেই সাতক্ষীরায় গাছে গাছে আমের মুকুল, বাম্পার ফলনের আশা কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান ত্রয়োদশ সংসদের ৮৪ দশমিক ৮৩ শতাংশ উচ্চ ডিগ্রিধারী: টিআইবি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫ বাংলাদেশি গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন আসামিকে ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু চৌদ্দগ্রামে টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি

মির্জাপুরে ইউপি চেয়ারম্যান কাদের শিকদার সাময়িক বরখাস্ত

#

২৪ জানুয়ারি, ২০২৪,  8:18 AM

news image

শামসুল আলম: টাংগাইলের মির্জাপুর উপজেলার ১১নং আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।ইতিপূর্বে চেয়ারম্যানের বিভিন্ন দূর্নীতি-অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।পরবর্তীতে ২২জানুয়ারী ২০২৪ইং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্হানীয় সরকার বিভাগের(ইউপি-১শাখা) সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার ১১নং আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল কাদেরের বিরুদ্ধে(১) প্যানেল চেয়ারম্যান গঠন না করা(২)গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর,কাবিখা,এডিপি ১%, এলজিএসপি এবং উন্নয়ন সহায়তা তহবিলের অর্থ ভূয়া প্রকল্প দেখিয়ে চেয়ারম্যান কর্তৃক আত্মসাত (৩)মাসিক সভা সহ অন্যান্য সভা আহবান না করা (৪) হোল্ডিং ট্যাক্স মওকুফকরন(৫) চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগকারী সংরক্ষিত মহিলা সদস্য লুবনা আক্তারকে তার(চেয়ারম্যানের)ভাতিজা খায়রুল ইসলাম কর্তৃক Facebook-এর মাধ্যমে ধর্ষণের হুমকি প্রদান সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় এবং উক্ত চেয়ারম্যান কর্তৃক দাখিলকৃত কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় স্হানীয় সরকার(ইউনিয়ন পরিষদ)আইন,২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ)ধারা অনুযায়ী জেলা প্রশাসক, টাংগাইল ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন, যেহেতু,টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার ১১নং আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবদুল কাদেরের উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনের দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে, যেহেতু,টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার ১১নং আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবদুল কাদের কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্হানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)আইন,২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ)ধারায় অপরাধ সংঘটিত করায় উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।এবিষয়ে চেয়ারম্যান কাদের শিকদারের সাথে কথা হলে,তিনি হাইকোর্টে রিট করবেন বলে জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম