ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরাজ বলে ফিরলেন বাবর আজম

#

২৮ নভেম্বর, ২০২১,  5:30 PM

news image

দুর্দান্ত এক ডেলিভারিতে বাবর আজমকে বোল্ড করেছেন মেহেদি হাসান মিরাজ। দিনের তৃতীয় উইকেট হিসেবে ৪৬ বলে ১০ রান নিয়ে সাজঘরে ফিরলেন পাকিস্তানি অধিনায়ক। এর আগে দিনের প্রথম ওভারে দুই উইকেট হারিয়ে বসে পাকিস্তান। স্পিনার তাইজুল ইসলাম পরপর দুই বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ওপেনার আবদুল্লাহ শফিক (৫২) ও আজহার আলীকে (০)।

তবে টাইগারদের স্পিন সামলে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ওপেনার আবিদ আলী। ইনিংসের ৬৮তম ওভার করতে আসা তাইজুলের প্রথম বলে দুই রান নিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে রা রাখেন পাকিস্তানি ওপেনার। ২০৯ বলে ৯ চার ও ২ ছয়ে সেঞ্চুরি উদ্‌যাপন করেন আবিদ। ৯৩ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শুরু করেন আবিদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৭৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান করেছে পাকিস্তান। ব্যাটিংয়ে আছেন ওপেনার আবিদ আলী (১০৭) ও ফাওয়াদ আলম (১)। পাকিস্তান এখনো পিছিয়ে আছে ১৬০ রানে। বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল সফরকারীরা। চলমান চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৩৩০ রান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম