ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

মিরসরাইয়ে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপের ১০ বাচ্চা উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০১ নভেম্বর, ২০২৫,  11:49 AM

news image

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বসতঘর থেকে ১১ ফুট লম্বা বিষধর পদ্ম গোখরা সাপ ও ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দুটি ভিন্ন এলাকা থেকে এসব সাপ উদ্ধার করা হয়। স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য তারেক আজিজ জানিয়েছেন, শুক্রবার বিকেলে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর আব্দুল হাকিম মোল্লা বাড়ির দুলালের বসতঘরে পরিবারের সদস্যরা সাপের বাচ্চা দেখতে পেয়ে তাদের খবর দেন। খবর পেয়ে একটি কক্ষ থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, একই দিন সন্ধ্যায় ধুম ইউনিয়নের ইয়ারহাট এলাকার একটি বসতবাড়ি থেকে ইঁদুরের গর্তের ভেতর থেকে প্রায় ১১ ফুট লম্বা পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট ১১টি বিষাক্ত সাপই বর্তমানে স্নেক রেসকিউ টিমের হেফাজতে রয়েছে। তারেক আজিজ নিশ্চিত করেছেন, উদ্ধার করা সাপগুলো শনিবার (১ নভেম্বর) সকালে পাহাড়ে অবমুক্ত করা হবে। এদিকে, বিষাক্ত সাপ ও সাপের বাচ্চা বসতঘর থেকে উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগে রয়েছেন। এ বিষয়ে মিরসরাই উপজেলার হিঙ্গুলী বন বিট কর্মকর্তা জাকির হোসেন বলেন, বসতঘর থেকে পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধারের বিষয়টি তাকে কেউ জানায়নি। তবে তিনি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম