ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে ট্রলির ধাক্কায় ২ নারী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২৪,  9:37 PM

news image

কুষ্টিয়ার মিরপুরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ২ নারী নিহত হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার মশান বাজারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম। নিহতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কবরবাড়িয়া এলাকার নাসির মণ্ডলের স্ত্রী মরিয়ম খাতুন (৪৮) ও একই গ্রামের মৃত কুমার মণ্ডলের স্ত্রী ছবেলা খাতুন (৬৮)। তারা সম্পর্কে ননদ-ভাবি ছিলেন। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজবাড়ি থেকে ছবেলা ও মরিয়ম মশান বাজারে যান। সেখান থেকে ভ্যানে বাড়ি ফেরার পথে বিপরীতমুখী বেপরোয়া গতির সিমেন্টবাহী ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ট্রলির ধাক্কায় ২ ভ্যান যাত্রী নিহত হয়েছেন। ঘাতক চালকসহ ট্রলি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম