ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে ডেঙ্গুর লাগামহীন প্রকোপ এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ ২০২৯ সাল পর্যন্ত চলতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পের উপদেষ্টাদের সতর্কবার্তা

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৪,  8:14 PM

news image

দীর্ঘদিনের বেতন ভাতা না দেওয়ায় মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ করে রেখেছেন গার্মেন্টস শ্রমিকরা। গার্মেন্টস শ্রমিকদের অভিযোগ, তাদের বেতন না দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করেছে মালিকপক্ষ। এমনকি গার্মেন্টস তালা মেরে বন্ধ করে দিয়েছে গার্মেন্টেসের মালিক। এ নিয়ে বেশ ক্ষোভ সৃষ্টি হয়েছে গার্মেন্টস শ্রমিকদের মাঝে। শনিবার সকালে মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা। পরে সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে মিরপুর থানা পুলিশ এসে গার্মেন্টস শ্রমিকদের সেই গার্মেন্টেসের দিকে নিয়ে যেতে দেখা যায়। গার্মেন্টস শ্রমিক আছিয়া বেগম ঢাকা টাইমসকে বলেন, আমাদের দুই মাসের বেতন না দিয়ে বেবি শপের মালিক বিনা নোটিশে গার্মেন্টেসের ফটকে তালা মেরে দিয়েছে। আমাদের বেতন না দিয়ে এরকমের কাজের শাস্তিমূলক ব্যবস্থা করতে প্রশাসনের কাছে অনুরোধ করছি। আরেকজন গার্মেন্টস কর্মী কামাল মিয়া ঢাকা টাইমসকে বলেন, যেখানে বেতনের খবর নাই সেখানে আমাদের চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। দেশে কি বিচার ব্যবস্থা নাই মনে করেছে। গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অপরাধ আরও বাড়তেই থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম