ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরের পিচ বিশ্বের জঘন্যতম একটি : জাম্পা

#

স্পোর্টস ডেস্ক

০১ নভেম্বর, ২০২১,  10:07 PM

news image

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের অর্ধেকের বেশি খেলা শেষ। এখন সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকার মিশনে টিম অস্ট্রেলিয়ার পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশ। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মিরপুরের পিচকে একপ্রকার ধুঁয়েই দিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।    এই বিশ্বকাপের আগে মিরপুর শেরেবাংলায় অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে টানা দুই সিরিজ জেতে বাংলাদেশ। এতে উইকেটের অবদানই ছিল সবচেয়ে বেশি। মিরপুরের মন্থর ও ঘূর্ণি উইকেট নিয়ে সমালোচনাও হয় বিস্তর। এমন উইকেটে খেলে বিশ্বকাপে যাওয়া বাংলাদেশ দলের এখন লেজেগোবরে অবস্থা। দৃষ্টিকটু পারফরম্যান্সে একের পর এক ম্যাচ হেরেই চলছে। অজি দলের হয়ে বাংলাদেশে সেই সফরে এসেছিলেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। এবার তিনি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মিরপুর শেরেবাংলার উইকেট প্রসঙ্গে বলেন, ‌‘সেই সিরিজে ঢাকার উইকেট ছিল বিশ্বের জঘন্যতম আন্তর্জাতিক উইকেটগুলোর একটি, যা পুরোপুরি আমাদের বিপক্ষে ছিল। আমার মনে হয় না দুবাইয়ের উইকেট এতটা খারাপ হবে।’ আগামী বৃহস্পতিবার সুপার টুয়েলভের ম্যাচে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম