ঢাকা ১১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
‘বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না’ সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মন্ত্রী-এমপিদের চাল-চলনে মার্জিত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সাতক্ষীরার নলতায় ৪৫০ অসহায় মানুষের মাঝে রোজার সামগ্রী বিতরণ বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাজধানীতে পুরাতন দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু টস জিতল বাংলাদেশ, পাকিস্তানকে পাঠাল ব্যাটিংয়ে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, প্রতিমার স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট

মিম-পরীর ইস্যুতে এবার মুখ খুললেন জায়েদ খান

#

বিনোদন প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২২,  11:12 AM

news image

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি তার স্বামী শরিফুল রাজ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্ক থাকার ইঙ্গিত দিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। এ ব্যাপারে নির্মাতা রায়হান রাফির ওপরও চটেছেন এই চিত্রনায়িকা। মিমের সঙ্গে রাজ গভীর রাত পর্যন্ত চ্যাটিং সংসার লাইফে প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেছেন পরী। এ ইস্যুতে বেশ শোরগোল হচ্ছে এখন মিডিয়া পাড়ায়। পরীরর স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর আবার মিমও স্ট্যাটাস দেন। যেখানে তাকে নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ করা হলে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান মিম। এরপর গতকাল শুক্রবার ভোররাতে আবারও স্ট্যাটাস দেন পরীমণি। যেখানে রাজ-মিমের মাখামাখি পরীর সংসারের জন্য কাল হচ্ছে বলে উল্লেখ করেন পরী। অভিনেতা শরিফুল রাজের অন্য নারীর সঙ্গে এই সম্পর্কে বিরক্ত ‘বিশ্ব সুন্দরী’র এই অভিনেত্রী। এদিকে পরী-রাজ-মিম ইস্যুতে যখন দেশের বিনোদন জগত উত্তাল, সেই সময় বিষয়টি নিয়ে কথা বললেন চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি মনে করেন, ব্যক্তিগত বিষয় শিল্পীদের এভাবে প্রকাশ্যে আনা ঠিক নয়। এসব বিষয় ঘরের ভেতরে বেডরুম বা ড্রয়িংরুমেই শেষ করে দেওয়া উচিত। গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে গ্রেটার ময়মনসিংহ এসএসসি ৯২ ব্যাচ আয়োজিত নবান্ন উৎসবে পারফর্ম করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জায়েদ খান এ কথা বলেন। জায়েদ খান বলেন, শিল্পীদের ব্যক্তিজীবন থাকবেই। কিন্তু সেটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষকে জানানোর পক্ষপাতি আমি না। আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমি কখনো ফেসবুকে লাইভে এসে তা বলিনি। কারণ এটা মানুষ হাসানো ছাড়া আর কোনো সমাধান দিতে পারবে না। শিল্পীদের নিজেদের যে ব্যক্তিগত সমস্যা সেটা আলোচনার মাধ্যমে বেডরুমেই শেষ করে করে দেওয়া উচিত। মিম ও পরীমণির উদ্দেশে তিনি বলেন, তোমাদের এ বিষয়গুলো যেন নিজেদের মধ্যে এবং ঘরের মধ্যেই শেষ হয়ে যায়। এটা নিয়ে যেন বাইরে আর কিছু না আসে। নাহলে শিল্পীদের সম্মান কমবে, বাড়বে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম