ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

মিথ্যা মামলা ও সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

#

১২ অক্টোবর, ২০২৫,  8:56 PM

news image

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ছোট ভাইয়ের মিথ্যা মামলা ও বাড়িভিটাসহ যাবতীয় সম্পত্তি জোরপূর্বক দখলের প্রতিবাদে  সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বড় ভাই মোহাম্মদ নুরুল ইসলাম ৭০ বছর বয়সের এক বৃদ্ধা। শনিবার(১১ অক্টোবর) বিকালে বোয়ালখালী প্রেসক্লাব কার্যালায়ে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নুরুল ইসলাম।  তিনি বোয়ালখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের নুরুল ইসলাম কন্ট্রাকট বাড়ির মৃত কোরবান আলীর ছেলে। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৪ সাল থেকে আমার ছোট ভাই আবদুল হাকিমের নেতৃত্বে আবদুস সালাম, ফেরদৌস বেগম, আবু সুফিয়ান জুয়েল, আবু তৈয়ব হৃদয়, দিদারুল আলম, রিপা আকতার, ও ফরিদা বেগম মিলে আমার ক্রয়কৃত ভাড়ীভিটা ও যাবতীয় সম্পত্তি জোরপূর্বক দখল করার পায়তারায় লিপ্ত রয়েছেন। তিনি আরো বলেন, আবদুল হাকিম এবং তার দলবল নিয়ে ২০১৪ সাল থেকে আজ অব্দি আমাকে এবং আমার স্ত্রী, কন্যা সন্তানকে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ধারায় এবং অবৈধ মেয়েকে টাকার বিনিময়ে মিথ্যা বানোয়াট জালিয়াতি কাবিন নামা তৈরী করে যৌতুকের মামলা দিয়েছেন। ২০১৪ সাল থেকে আজ অব্দি তারা আমাকে ২৮টি মিথ্যা মামলার আসামী করেছেন। এর মধ্যে চাঁদাবাজি, আত্মসাৎ, চুরি ডাকাতি, নারী নির্যাতন সহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় তারা আমাকে এবং আমার পরিবারকে আর্থিকভাবে ক্ষতিসাধন করেছে। বর্তমানেও আরোও একাধিক বোয়ালখালী থানায় ডাকাতির মামলা দায়ের করেছে বলে জানতে পেরেছি। এর মধ্যে ১৪/১৫টি মামলা থেকে বেকেসুল খালাস পেয়েছি। বাকী মামলা গুলো চালাতে আমার ভাড়িভিটা বিক্রয় করার মতো পরিস্থিতি তৈরী হয়েছে। সেই  মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি থেকে বাঁচতে সাংবাদিক সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর স্ত্রী ছনোয়ারা বেগম, ছেলে জাহেদুল আলম ও মেয়ে শাহানাজ আকতার প্রমূখ। আবদুল হাকিম প্রবাসে থাকায় তার ব্যক্তিগত সহকারি মো. মোজাম্মেলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আবদুল হাকিমের নম্বর চালু নেই। কারণ তিনি দেশ থেকে গিয়েছেন গত কয়েকদিন আগে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম