ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা? মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার

মিছিল-স্লোগানে মুখর আ.লীগের সমাবেশস্থল

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৩,  3:53 PM

news image

রাজধানীতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন অঙ্গসংগঠন যুব লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগের ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন সমাবেশস্থলে। স্লোগান দিতে শুরু করেন নেতাকর্মীরা। যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবু আহমেদ নাসিম পাভেলের নেতৃত্বে আরও একটি বড় মিছিল সমাবেশস্থলে সমবেত হন। সাভার, আশুলিয়া, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। দুপুর ২টায় অনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের দুই অঙ্গ সংগঠন-যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের যৌথ ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ শুরু হবে। ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক; যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম