ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

মা-বাবা ও তিন ভাই-বোনের পর চলে গেল সোনিয়াও

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মার্চ, ২০২৪,  5:18 PM

news image

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ শিশু সোনিয়া সুলতানাও মারা গেছে। বসতঘরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মা-বাবা ও তিন ভাই-বোনের পর বেঁচে থাকা সোনিয়াও চলে গেল না ফেরার দেশে। উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পর বুধবার ভোরে পাঁচটার দিকে সে মারা যায়।  বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনায় সোনিয়ার মা-বাবা ও তিন ভাই-বোনও মারা গেছেন। পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র সেই বেঁচে ছিল। এর আগে মারা যান সোনিয়ার বাবা ফয়জুর রহমান (৫২), মা শিরি বেগম (৪৫), বোন সামিয়া বেগম (১৬), সাবিনা বেগম (১৩) ও ভাই সায়েম মিয়া (৮)। এদের মধ্যে মেয়ে সামিয়া বেগম নবম শ্রেণির ও সাবিনা বেগম সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সোমবার রাতে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন জুড়ি উপজেলার ফয়জুর রহমান। মঙ্গলবার ভোরে বজ্রপাতে পল্লিবিদ্যুতের তার ছিড়ে তার ঘরের চালের উপর পড়লে সে শব্দে তাদের ঘুম ভাঙ্গে। এ সময় সবাই উঠে বাইরে যেতে চাইলে ঘরের টিনের দরজা ধরামাত্রই তারা বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম