ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মা-বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বিয়ে

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০২৪,  10:59 AM

news image

একেক মানুষের একেক রকমের শখ বা স্বপ্ন থাকে। কারও গাড়িতে চড়তে, কারও নৌকায় চড়তে, আবার কারও হেলিকপ্টারে চড়তে। সেই শখ বা স্বপ্ন থেকেই এবার হবিগঞ্জে হেলিকপ্টারে বিয়ে করালেন আমেরিকা প্রবাসী ছেলেকে।  প্রবাসী রুকন উদ্দিন তালুকদারকে বহন করা হেলিকপ্টারটি হবিগঞ্জ শহরের জেকেএন্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করে শনিবার (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে। পরে ঘোড়ার গাড়িতে চড়ে শহরের মহব্বত কনভেনশন হলে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ সম্পন্ন করা হয়। আমেরিকা প্রবাসী রুকন উদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের মো. জালাল উদ্দিন তালুকদারের ছেলে। প্রবাসী রুকন উদ্দিনের খালু নাছির উদ্দিন জানান, রুকন উদ্দিন প্রায় ১৫ বছর আগে থেকে আমেরিকা প্রবাসী। গত দেড় মাস আগে সে দেশে আসেন। রুকন উদ্দিনের পরিবারের আরও কয়েকজন সদস্য তারা আমেরিকাতে বসবাস করেন। সম্প্রতি দেশে আসার পর পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় একই উপজেলার রিচি গ্রামের বাসিন্দা ও শহরের কোর্টস্টেশন রোড এলাকায় বসবাসরত হাজি আজিজুল হকের কলেজ পড়ুয়া কন্যা রুবাইয়া হক প্রমির সঙ্গে। প্রমি হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। নাছির উদ্দিন বলেন, ইসলামী রীতিনীতি অনুযায়ী তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রবাসী রুকন উদ্দিনের পিতা জালাল উদ্দিন তালুকদার জানান, আমার এবং আমার স্ত্রীর স্বপ্ন ছিল আমার বড় ছেলে রুকনকে হেলিকপ্টারে করে বিয়ে করাব। হেলিকপ্টারে করে তার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আমার এবং আমার স্ত্রীর স্বপ্ন পূরণ হয়েছে। আমরা খুশি।  এদিকে, হেলিকপ্টারটি হবিগঞ্জ শহরের জেকেএন্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করার সময় শত শত উৎসুখ জনতা সেখানে ভিড় জমায় হেলিকপ্টারটি দেখার জন্য। এ সময় উৎসুখ জনতাকে সামলাতে বেশ বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এ ছাড়াও হেলিকপ্টারটি অবতরণের পর অনেককেই সেলফি তুলতেও দেখা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম