NL24 News
১২ অক্টোবর, ২০২৩, 11:30 AM
মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
মোংলা প্রতিনিধি: প্রজনন মৌসুম ও ইলিশ সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এসময় সাগরে কোন ধরণের মাছ ধরাযাবেনা। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। এদিকে গেল ভরা মৌসুমে বৈরী আবহাওয়াসহ নানা প্রতিকূলতায় আশানুরূপ ইলিশ না পেয়ে হতাশ জেলে, বোট মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। তার মধ্যে ২২ দিনেই এই নিষেজ্ঞায় কীভাবে সংসার চলবে তা নিয়ে দুশ্চিতায় জেলারা। প্রশাসন জানায়, নিষেধাজ্ঞা বাস্তাবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে। আইন প্রয়োগের পাশাপাশি প্রদান করা হবে ত্রাণ সহায়তা। জেলা মৎস্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, মৎস্য সম্পদের উন্নয়নে প্রধান প্রজনন মৌসুম ও ইলিশ সুরক্ষায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন সাগরে মাছ আহরণ বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। নিষেধাজ্ঞার সময় সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ মৎস্য অধিদপ্তর, নৌ-বাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ, র্যাবসহ অন্যন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। এছাড়া জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের খবর পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মোংলা মাছ বাজারের মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজি আব্দুল হালিম বলেন ধার-দেনা করে ব্যবসা করেছি। সাগরে বৈরী আবহাওয়ার কারণে সুবিধা করতে পারিনি। তার মধ্যে পড়েছে আবার ২২ দিনের বন্ধ। এই অবস্থায় ব্যবসায় লাভতো দূরের কথা কোনভাবে দেনা শোধরাতে পারব কিনা সন্দেহ।’ মোংলা মাছ বাজার মালিক সমিতির সভাপতি আফজাল ফরাজী জানান, গেল ৬৫ দিন অবরোধের প জেলেরা প্রত্যাশা অনুযায়ী মাছ পায়নি। এর বড় কারণ ছিল বৈরী আবহাওয়া। এ দিকে মাছ ডিম পাড়ার পর গভীর সমুদ্র চলে যাই আর নদীতে আসে না। সরকারের কাছে আমার আকুল আবেদন মাছ ধরা বন্ধের দিন গুলোতে জেলেদের যথাযথ সহায়তা প্রদান করা।