ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫ ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগও থাকছে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদিত হলো প্রস্তাবিত বাজেট দেশে স্বর্ণের দাম কমলো ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কোচ কাঞ্চনের ফ্রি ‘কুরআনিক বিজনেস মডেল’ লাইভ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে ১১ ও ১২ জুন বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব কড়া প্রতিবাদেও সীমান্তে থামছে না পুশইন চেষ্টা এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঋণনির্ভর বাজেটে চাপ বাড়বে উদ্যোক্তাদের

মায়ের অনুরোধে অবাধ্য ছেলেকে ‘বোঝাতে এসে’ হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০২২,  10:50 AM

news image

মায়ের অনুরোধে ‘বোঝাতে এসে’ এলাকার বড় ভাইদের মারধরে আরমান হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ এপ্রিল) দুপুরে সিলেট মহানগরের বিআইডিসি মীরমহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। আরমান ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে। তিনি স্যানেটারি মিস্ত্রির কাজ করতেন। বাবা ফিরোজ মিয়ার সঙ্গে আরমানের মায়ের বিচ্ছেদ হয়েছে বেশ আগে। খোঁজ নিয়ে জানা যায়, মায়ের সঙ্গে কয়েক দিন ধরে দুর্ব্যবহার করছিলেন আরমান। তাই মা সতনা আক্তার ছেলেকে বোঝাতে এলাকার কয়েকজন যুবককে (আরমানের বড়) অনুরোধ জানান। রোববার দুপুরে আরমানের বাড়িতে তার সঙ্গে কথা বলতে যান এলাকার কয়েকজন বড় ভাই। এ সময় ওই যুবকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তারা লাঠি দিয়ে আরমানের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন আরমান। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, আরমানের মায়ের অনুরোধে এলাকার কয়েকজন বড় ভাই তার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে আরমানের সঙ্গে ধস্তাধস্তি ও তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম