ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

মাহফুজ-আসিফকে সরকার থেকে সরে দাঁড়ানোর আহ্বান এনসিপি নেত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২৫,  7:59 PM

news image

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবীন। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।  তাসনুভা জাবীন লিখেছেন, এনসিপির কেউ না, জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারের তাজনূভা হয়ে বলছি, মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত। সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত। তারা যে সরকারের অংশ, সে সরকার আর অভ্যুত্থানপন্থী নাই। আপনাদের আর মানাচ্ছে না ওখানে। সরে এসে জনগণকে আশ্বস্ত করেন। জুলাইয়ের শহীদদের কাছে দায়বদ্ধ থাকেন। তিনি আরও লিখেছেন, আমিই এত মর্মাহত, শহীদ-আহতদের কেমন লাগছে, তাদের চোখের সামনে আসামিরা দাপটের সঙ্গে মাথা উঁচু করে পালাচ্ছে। সবশেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই যুগ্ম আহ্বায়ক লিখেছেন, আমার মনে হয়, আমাদেরকে আবার রাজপথে এক হতে হবে আওয়ামী লীগ প্রশ্নে। কারণ, জুলাই শেষ হয় নাই, আদতে জুলাই এখনও চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম