ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গেজেটের বাইরে থাকা জুলাইয়ে আহতদের স্বীকৃতি দিতে সরকারের নতুন উদ্যোগ ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ প্রস্তাব

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক

#

১৭ নভেম্বর, ২০২১,  5:20 PM

news image

মালয়েশিয়া ইমিগ্রেশনের টানা তিন ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। আটকদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৪৩ জন নারী রয়েছেন।স্থানীয় সময় মঙ্গলবার (১৬ নভেম্বর) গভীর রাতে দেশটির জালান দেওয়ান সুলতান সুলাইমান-১ এর পাঁচতলা দোকানঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে প্রাথমিকভাবে ১৫০ জন অভিবাসীকে আটক করা হলেও বৈধ কাগজপত্র থাকায় ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়।

কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন জানিয়েছেন, আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ ইমিগ্রেশন কর্মকর্তা আরও জানান, অভিযান চালানোর আগে দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের কার্যকলাপ ও গতিবিধি পর্যবেক্ষণ করছিল দেশটির এফোর্সমেন্টের কর্মকর্তারা। আটকরা বেশিরভাগই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিল। তাদের অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং কারো কারো কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না, যারা অবৈধভাবেই দেশটিতে বসবাস করছিল।

তিনি জানান, এছাড়া আটক এ অভিবাসীদের বাসস্থানটিও ছিল খুব বিপজ্জনক। যেখানে বৈদ্যুতিক তার এবং জলের কলের সংযোগগুলি সঠিকভাবে যুক্ত ছিল না। নির্মাণ মালিকেরা বোর্ড ব্যবহার করে শ্রমিকদের জন্য পাঁচটিরও বেশি ছোট কক্ষ তৈরি করে দিয়েছিলেন। সেগুলোতেই তারা ভাড়া থাকতো। এছাড়া অগ্নিকাণ্ডের ক্ষেত্রেও কক্ষগুলো ছিল খুবই অনিরাপদ। আটক ব্যক্তিদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) এবং ১৫ (১) (সি) এর অধীনে আটকদের বিষয়ে আরও তদন্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম