ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে ১৬ বাংলাদেশিসহ আটক ১৯

#

১৪ আগস্ট, ২০২৫,  5:33 PM

news image

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে ১৬ বাংলাদেশিসহ ১৯ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। গত সোমবার (১১ আগস্ট) তাদের আটক করা হয়। রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে দেশটির তামান মালুরির আশপাশে চারটি স্থানে অভিযান চালানো হয়, যেখানে পুত্রাজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের বিভিন্ন পদের কর্মকর্তারা অংশ নেন। ইমিগ্রেশন মহাপরিচালক, দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, দুই সপ্তাহ ধরে জনসাধারণের তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ১৮ থেকে ৪৩ বছর বয়সী ১৯ জন বিদেশিকে আটক করা হয়। যাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি পুরুষ এবং তিনজন মিয়ানমারের নাগরিক। পরিচালক বিবৃতিতে জানান, পাসপোর্ট অনুসারে পরিবর্তিত একটি ই-পিএলকেএস স্লিপ প্রিন্ট করার জন্য ১০০ রিঙ্গিত ফি নেওয়া হত। এ সময় ১১ হাজার ৩৫৭ রিঙ্গিত, ই-পিএলকেএস স্লিপ, বাংলাদেশি পাসপোর্টের তিনটি কপি, তিনটি ল্যাপটপ কম্পিউটার, তিনটি প্রিন্টিং মেশিনও জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ করা হয় তিনটি ক্লোজড-সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা, কোম্পানি কমিশন অফ মালয়েশিয়া (এসএসএম) এর একটি কপি, কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) লাইসেন্সের একটি কপি এবং দুটি মোবাইল ফোন। আটকদের পরবর্তী পদক্ষেপের জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(৪) এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩) এর অধীনে তদন্ত করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম